News Bangla 24 BD | গাজীপুরে স্কুল ছাত্রকে খুনের অভিযোগ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুর: গাজীপুরের বেতজুরি এলাকায় দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্র শাহীনকে (৮) বাসা থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, এমদাদুল হক সপরিবারে শ্রীপুর উপজেলার বেতজুরি এলাকায় মো. তারা মিয়ার বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহীনকে বাসা থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী পাপ্পু মিয়া। রাতে শাহীনকে খুজে পাওয়া যাচ্ছিল না।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা শাহীনের মরদেহ খালের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।নিহত শাহীনের বাবা এমদাদুল হকের সঙ্গে পাপ্পু মিয়ার ঝগড়া-বিবাদ চলছিল। এর জেরে তাকে খুন করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ