News Bangla 24 BD | শ্রীপুরে শিশু হত্যা, ঘাতক আটক - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মোতাহার খান
শ্রীপুর (গাজীপুর)প্রনিনিধি: শ্রীপুর উপজেলার বেতজুরি খাল থেকে শাহীন (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাপ্পু (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।

৩ মার্চ বৃহস্পতিবার সকালে শিশুর লাশ উদ্ধার করা হয়। এলাকার সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র শাহীন।

শাহীনের বাবা এমদাদুল হক দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ জয়দেবপুর এলাকার বাসিন্দা। তিনি শ্রীপুরের মাস্টারবাড়ি এলাকার মেজর মার্কেটের আলিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে চাকরি করেন। সে বেতজুড়ি গ্রামের আক্তার হোসেনের বাড়ির ভাড়াটে।

আটক কিশোর পাপ্পু দিনাজপুরের হাকিমপুর উপজেলার চাঙ্গিরামপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান নিউজ বাংলাকে জানান, বুধবার বিকেলে পাপ্পু চকলেট দেয়ার কথা বলে শাহীনকে তাদের বাসায় নিয়ে যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে বেতজুরি খালের পাড়ে মাথায় লাঠি দিয়ে আঘাত করে পানিতে ফেলে দেয়।

রাতে বিভিন্ন স্থানে শাহীনের খোঁজ নিতে গিয়ে তার বাবা জানতে পারেন বুধবার বিকেলে পাপ্পুর সঙ্গে তার ছেলেকে যেতে দেখেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে পাপ্পুকে আটক করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী খাল থেকে শাহীনের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ