টঙ্গীতে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা
গাজীপুর প্রতিনিধি
টঙ্গীতে খাঁপাড়া রোড এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামী পিচ্চি হোসেনসহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে খাঁপাড়া রোড এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশন ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মো. সুলতান মাহমুদ, ওয়াজেদ আলী, জয়নাল আবেদীন, আশরাফুল আলম, লিটন মিয়া, মো. শরিফ হোসেন, শাহজাহান মিয়া, আব্দুল হাই, ইউনুস আলী, ফারুক হোসেন, শহীদুল ইসলাম, আওলাদ হোসেন প্রমুখ।
টঙ্গী মডেল থানা অফিসার ইনচার্জ মো. ফিরুজ তালুকদার বলেন, পিচ্চি হোসেনের বিরুদ্ধে টঙ্গী থানায় পুলিশের সোর্স হত্যা মামলাসহ তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইয়ের অভিযোগে প্রায় ৭টি মামলা ও ১৪টি সাধারণ ডায়রী রয়েছে। আমারা তাকে খুঁজছি।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 