কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, কোটি টাকার বনের জমি উদ্ধার
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার দিনব্যাপি অভিযান চালিয়ে বনের জমি থেকে ১৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন বনকর্মকর্তারা।
কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আব্দুল মোতালেব হোসেন জানান, উদ্ধারকৃত জমির মূল্য প্রায় দেড় কোটি টাকা হবে। কালিয়াকৈর বন রেঞ্জের চন্দ্রা বন বিট কর্মকর্তা মীর বজলুর রহমান জানান, কালিয়াকৈর রেঞ্জের চান্দরা মৌজাস্থিত সিএস ১৯৫ নম্বর দাগের গত এক সপ্তাহের মধ্যে ১৬টি অবৈধ স্থাপনা তৈরি করা হয়ে থাকে। খবর পেয়ে ঢাকা বন বিভাগে সহকারী বন সংরক্ষক মো. আবু ছালেক প্রধানের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৫০ শতাংশ জমির অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 