গাজীপুরের রাজেন্দ্রপুর ইকো রিসোর্টে ডাকাত দল হামলা ও মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাদদের হামলায় পিকনিকে আসা বিআরটিএ কর্মকর্তাসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদের হামলায় উত্তরা বিআরটিএ এর কর্মকর্তা মো. আশরাফুজ্জামান (৫৫), তার গাড়ি চালক নূরুল ইসলাম (৫০), গাজীপুরের বিআরটিএ এর ইন্সপেক্টর ওয়াজেদ হোসেন (৫২) ও রির্সোটের স্টাফ ইসমাইল হোসেন আহত হন।
হামলার শিকার ওয়াকিব হোসেন নিউজ বাংলাকে বলেন, আজ শুক্রবার ইকো রিসোর্টে আমাদের পিকনিক করার কথা ছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে আমরা ১৫ জন কিছু কাজ এগিয়ে রাখতে রির্সোটে অবস্থান করি।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজমুল হক সংবাদটি নিশ্চিত করে জানান, রাত আড়াইটার দিকে ২৫-৩০ জন ডাকাত ওই রির্সোটে হানা দেয়। কয়েকজন দর্শনার্থীকে মারধর করে ২০ হাজার টাকা ও কয়েকটি মোবাইলফোন লুট করে পালিয়ে যায়।পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 