গাজীপুরে এটিএম বুথে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২
গাজীপুরের কালিয়াকৈরে ব্যাংকের এটিএম বুথে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, এটিএম বুথে ডাকাতির ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে কালিয়াকৈরের রাখালিয়া চালা এলাকা থেকে মিন্টু মিয়া (২৭) ও বোর্ড বাজার এলাকা থেকে নঈমুলকে (৩২) গ্রেফতার করা হয়।
মিন্টুর বাড়ি বরিশালে ও নঈমুলের বাড়ি খুলনার পাইক গাছা এলাকায় বলে জানান ওসি।
তিনি আরও জানান, মিন্টু এ ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 