উত্তরার জোড়া খুনের আসামি মাসুদ রানা গাজীপুরে গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের শিববাড়ী মোড় থেকে উত্তরার জোড়া খুনের এক পলাতক আসমিকে গ্রেফতার করেছেন র্যাব-১ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় র্যাব-১’র গাজীপুরস্থ পোড়াবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামি মো. মাসুদ রানা (৪০) ঢাকার উত্তরার ১৪নং সেক্টরের ৩৫নং বাড়ির মো. সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব কর্মকর্তা মোহাম্মদ মহিউল ইসলাম জানান, মাসুদ রানা গত দুই বছর পূর্বে তার বাসার সামনে অন্যান্য সহযোগী আসামিদের সহায়তায় দুই নারীকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করে ড্রেনের ভেতরে ফেলে রাখে। ওই ঘটনার পর হতে আসামি মাসুদ রানা আত্মগোপন করে ঢাকা এবং গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বসবাস করে আসছিল। বৃহস্পতিবার বিকেলে পোড়াবাড়ী ক্যাম্পের সিনিয়র এডি মো. জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে গাজীপুরের শিববাড়ি মোড় এলাকার আকবর হাসপাতালের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 