News Bangla 24 BD | গাজীপুরে ৮আন্তঃজেলা ডাকাত গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে আন্তঃজেলা ডাকাতদলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোর রাতে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে ৫ জনকে এবং বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থান থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার ফুলদি গ্রামের শফিক (২৫), ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বাহাদুরপুর গ্রামের ওসমান গনি (২৪), লালমনিরহাট জেলা সদরের সিন্ধুরিয়া এলাকার মো. আতাউর রহমান (২০), ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকার রনি (৩০), একই জেলার তারাকান্দা থানার পানিউরা গ্রামের শাহিন মিয়া (২৫), জয়পুরহাট জেলার কালাই এলাকার সুমন মিয়া (২২) ও রবিউল ইসলাম (২২) ও শেরপুর জেলার শ্রীবর্দী থানার পশ্চিম থানাপাড়া এলাকার মোস্তফা (২৬)।

জয়দেবপুর থানার এসআই শফিকুল আলম জানান, গাজীপুরে বিভিন্ন পোশাক কারখানায় ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার সকালে ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ খবর তাদের সহযোগীরা জানত না। পরে গ্রেফতারকৃদের মাধ্যমে জানতে পারি তার সহযোগীরা আশুলিয়া এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছি এবং বড়বাড়ি এলাকায় জড়ো হবে। এমন সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকায় অবস্থান নেই। একপর্যায়ে রাত ৩টার দিকে ডাকাতদল ট্রাকযোগে এসে ঢাকার দিকে চলে যায়। ডাকাতরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ট্রাকটি পার্কিং করে। ধাওয়া করে এসে বিমানবন্দর থানা পুলিশের সহায়তায় রাস্তায় বেরিকেড দিয়ে ট্রাকটিকে ঘেরাও করা হয়। পরে শুক্রবার ভোরে পুলিশ ওই ট্রাক থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করে। এসময় কয়েক ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাত ওসমান গণি জানায়, তারা গাজীপুর, সাভার, আশুলিয়া এলাকায় বিভিন্ন গার্মেন্টে ডাকাতি করতো। গত দেড় বছরে তারা অন্তত ২৫-৩০টি গার্মেন্টে ডাকাতি করেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা গত ১৭ ফেব্রুয়ারি মহানগরের গাছা এলাকায় মা এ্যাপারেলস নামে একটি সোয়েটার কারখানার গুদামে ডাকাতির সঙ্গে জড়িত ছিল। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি বড় ট্রাক, বড় কাটার, রেঞ্জ, শাবল ও লোহার রড উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ