গাজীপুরে যুবলীগের উদ্যোগ এতিম দুস্থ্য অসহায় মুক্তিযোদ্ধাদের গৃহনির্মাণ
গাজীপুর প্রতিনিধি
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে মহানগরের প্রতিটি ওয়ার্ডেই দুস্থ্য, এতিম ও অসহায় মুক্তিযোদ্ধা বা তার পরিবারের সদস্যদের প্রতি মাসে ১টি করে গৃহনির্মাণ করে দেয়ার মহতি উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ড পলাসুনা গিলারটেকে অসহায় এতিম মাকসুদা (৮)ও মোরশেদ আলম (৬) এর মাথা গোজার জন্য বাউন্ডারী ওয়াল দিয়ে (আদাপাকা) একটি টিনশেড ঘর তৈরি করে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে। তাদের বাবা-মা কেউ নেই। তার নানি মালেকা বানু (৭৫) এর নিকট থেকে জীবন-যাপন করছে। এতিম পরিবারকে ঘর নির্মাণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদেরের সভাপতিত্বে বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইসমাইল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, সদস্য আবুল কালাম আজাদ, লুৎফর রহমান কল্লোল, দেলোয়ার হোসেন, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম, শাহজাহান মিয়া, রঞ্জু সরকার, যুবলীগ নেতা কামাল হোসেন, মাসুম আশরাফ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা হাজী মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়া প্রমুখ।
মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, আমরা মহানগর যুবলীগের কোন নেতাকর্মী মদ, গাঁজা, ফেনসিডিলসহ নেশা জাতীয় কোন মাদকদ্রব্য সেবন করি না। পিকনিক, বনভোজন করে টাকা অপচয় না করে ভালো কাজে তা ব্যয় করবো। সমাজের দুস্থ্য, অসহায়, এতিম ও অসহায় মুক্তিযোদ্ধাদের প্রতি মাসে ৫৭টি ওয়ার্ডে ৫৭টি পরিবারকে বাউন্ডারী ওয়াল দিয়ে উপরে টিনশেড ঘর নির্মাণ করে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছি। এ মহতি উদ্যোগ আমার একার কৃতিত্ব নয়। এর সাথে গাজীপুর মহানগরের সকল যুবলীগ নেতাকর্মীদের কৃতিত্ব। এ উদ্যোগের সাথে গাজীপুর মহানগর সকল নেতাকর্মীই জড়িত।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 