শ্রীপুরের কাওরাইদে আওয়ামীলীগে একাধিক প্রার্থী ‘‘বিএনপি মাঠে নেই’’
মোতাহার খান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
স্থানীয় সরকার নির্বাচনের মূলপাঠ বলা হয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে জন মানুষের উৎসবমূখর পরিবেশে ভোট দিতে দেখা মিলে। আত্মীয় সজনদের মাঝে কেউ চেয়ারম্যান আর কেউ ইউপি সদস্য পদে প্রার্থীতা হিসেবে লড়ে। তাই নির্বাচনটা একটু ভিন্ন সা’দে রুপ নেয়। তার ধারাবাহিকতায় নিজ নিজ দলের হাই কমান্ডের কাছে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ধাপ পাড়তে দেখা যাচ্ছে। এরই মধ্যে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী রয়েছেন।
গাজীপুর জেলা যুবলীগের সাম্মানীত সদস্য কামরুল হাসান মন্ডল ইতি মধ্যেই বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাওয়ার আশায় দলীয় হাই কমান্ডের সাথে নিয়মিত যোগাযোগ করে অনেকটাই এগিয়ে আছে বলে জানিয়েছে আওয়ামীলীগের একটি নির্ভরযোগ্য সূত্র। মনোনয়ন প্রত্যাশী কামরুর হাসান মন্ডল জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় হাই কমান্ড আমাকে মনোনয়ন দিবে বলে আশা বাদি। বিগত বিএনপি জোট সরকার আমলে কাওরাইদ ইউনিয়ন দীলয় আওয়মাীলীগের নেতাকর্মীদের দূর দিনে আমি তাদের পাশে ছিলাম।এই ত্যাগের বিনিময়ে দল আমাকে বেছে নিবে আমি শতভাগ আশাবাদি। ইউনিয়নের ভোটারসহ সর্বস্তরের জনগণ আমার পাশে আছে। তার প্রতিদন্ধি একই দলের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল, আব্দুল হাই বেপারী, রফিকুল ইসলাম ফকির, এড. আজিজুল হক মনোনয়ন প্রত্যশী বলে জানা যায়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. সামসুল আলম প্রধান জানান, আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিজে এই মনোনয়ন বোর্ড গঠন করেছে। তৃণমূল যাকে বাছাই করবে তাকেই দলীয় মনোনয়ন দিবে এমন নির্দেষণা রয়েছে। তার ধারাবাহিকতায় উপজেলা আওয়ামীলীগও পাশে থাকবে।
শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহ্জ্ব শাহ্জাহান ফকির জানান,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য বিএনপি পক্ষ থেকে কাওরাইদ ইউনিয়ন পরিষদে এখনো চুড়ান্ত কোন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 