News Bangla 24 BD | এটিএম বুথে টাকা লুটেরা শনাক্ত : একজনের স্বীকারোক্তি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

এটিএম বুথে টাকা লুটেরা শনাক্ত : একজনের স্বীকারোক্তি


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে হরিণহাটি এলাকার ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা লুটের ঘটনায় গ্রেফতার হওয়া দুইজনের মধ্যে মিন্টু শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং লুটেরাদের শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই এমএ মজিদ বকুল জানান, শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম তাহমিনা খানম শিল্পীর আদালতে মিন্টু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আরো তথ্য ও লুটের টাকা উদ্ধার করতে গ্রেফতার ইমনের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আজ রোববার রিমান্ড শুনানি হবে। লুটের ঘটনার তিনদিন পার হলেও লুণ্ঠিত টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ শনিবার নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, এদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি ছয়জনকে খোঁজা হচ্ছে। তবে লুণ্ঠিত অর্থ এখনও উদ্ধার হয়নি। এর পরিমাণ প্রায় দুই কোটি টাকা বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসপি আরো বলেন, তিনি জানতে পেরেছেন অন্য সময় মানি প্ল্যান্টের লোকজন প্রতিদিন রাত ১০-১১টার মধ্যে এটিএম বুথে টাকা লোড করতে যেতেন। কিন্তু টাকা লুটের ঘটনার রাত আড়াইটা-তিনটার দিকে কেন তারা বুথে টাকা লোড করতে গেল এটা রহস্যজনক। আর লুট করে যাওয়ার সময় কেন বুথের গার্ডরা গুলি করলেন না, বাধা দিলেন না- এটাতেও রহস্য রয়েছে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ৩ মার্চ দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার মানি প্লান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের এটিএম এক্সিকিউটিভ-এর সিকিউরিটি গার্ডদের নিয়ে ৯ জন সদস্য পাঁচ কোটি ৩৪ লাখ টাকা নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের বিভিন্ন এটিএম বুথে টাকা লোড করে এক কোটি ৮৪ লাখ ২১ হাজার ৫০০ টাকা পিকআপে করে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার ফাস্ট ট্রাক বুথে লোড করতে যান। এসময় অজ্ঞাতনামা ১২-১৩ জন ডাকাত অজ্ঞাত নম্বরের পিকআপে করে এসে রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে টাকা বহনকারী গাড়ির চালক, সিকিউরিটি গার্ড এবং গানম্যানদের একজনকে আহত করে ওই টাকা লুট করে নিয়ে ডাকাতরা তাদের পিকআপে করে পালিয়ে যায়।
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফজালুল আবেদিন বাদী হয়ে একটি মামলা করেন। এ ঘটনায় বুথের নিরাপত্তাকর্মীসহ ৯ জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও তাদের কাউকে আটক দেখানো হয়নি বলে জানান এসআই মজিদ।
প্রকাশ,কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ডাচ্ বাংলা ব্যাংকের নিরাপত্তাকর্মীদের মারধর করে টাকা ভর্তি দুইটি ট্রাংক লুট করে নিয়ে যায়। ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথে বুধবার দিবাগত রাত ৩টার দিকে মানি প্ল্যান্ট নামের একটি প্রতিষ্ঠান টাকা রাখতে আসে। তাদের মাইক্রোবাস থেকে টাকা ভর্তি দুইটি ট্রাংক তারা ওই বুথের ভেতর নিয়ে যান। এসময় গানম্যান, নিরাপত্তাকর্মীসহ ব্যাংকের ৭ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এমন সময় অপর একটি পিকআপ নিয়ে ১০/১২ জন দুর্বৃত্ত ওই বুথে হামলা চালিয়ে টাকা ভর্তি ট্রাংক দুটি নিয়ে পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে টাকার ট্রাংক দুটি খালি অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ