মানহানির মামলায় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম যশোরের আদালতে জামিন পেয়েছেন।
রোববার দুপুরে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহজাহান আলী এ আদেশ দেন।
এর আগে বেলা ১১টার দিকে হাজির হয়ে জামিন আবেদন করেন মাহফুজ আনাম। তার আইনজীবী মাহমুদ হাসান বুলু বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তৌহিদুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা।
গত ১৬ ফেব্রুয়ারি মাহফুজ আনামের বিরুদ্ধে যশোরের আদালতে দুটি মানহানি মামলা দায়ের করা হয়। একটি মামলায় মাহফুজ আনামকে আদালতে হাজিরার জন্য সমন জারি করা হয়েছিল।
যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল সাংবাদিক মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা দুটি করেছিলেন।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহজাহান আলী ও অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মৃত্যুঞ্জয় মিস্ত্রীর আদালতে তারা এ মামলা দুটি দাখিল করেন।
গত ৩ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের এক আলোচনা অনুষ্ঠানে প্রশ্নের মুখে মাহফুজ আনাম স্বীকার করেন, সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর সরবরাহ করা ‘শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির খবর’ যাচাই ছাড়া প্রকাশ করে সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন।
মাহফুজ আনাম বলেন, “এটা আমার সাংবাদিকতার জীবনে, সম্পাদক হিসেবে ভুল, এটা একটা বিরাট ভুল। সেটা আমি স্বীকার করে নিচ্ছি।”

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 