আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কালীগঞ্জে মানববন্ধন
গাজীপুর প্রতিনিধি
‘অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলার আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় বিভিন্ন সামাজিক সংগঠন এতে অংশগ্রহনে করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিক উদ্দিন আহাম্মদ, লেডিস ক্লাবের সভাপতি ও শিশুমেলা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ সোহেলী সুলতানা লিপি, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌলশী সৈয়দ তদবিরুর রহমান, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার কো-র্ডিনেটর জেসমিন বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জুয়েনা আহমেদ, পৌর কাউন্সিলর আমিরুন্নেসাসহ বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংগঠনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় উপস্থিত নারী এবং পুরুষের হাতে বিভিন ব্যানার-ফেস্টুন-পোষ্টার ছিল।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 