News Bangla 24 BD | টঙ্গীতে যুবদলের শতাধিক নেতাকর্মী যুবলীগে যোগদান - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে যুবদলের শতাধিক নেতাকর্মী যুবলীগে যোগদান


গাজীপুর প্রতিনিধি
টঙ্গেিত জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী যুবলীগে যোগদান করেছেন। এ উপলক্ষে রোববার মহানগরের টঙ্গী ভাদাম এলাকায় এক সভার আয়োজন করা হয়। টঙ্গী থানা আওয়ামী লীগের উপদেষ্টা শ্রমিক নেতা মো. ধনু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম। যুবলীগ নেতা মো. মনির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন,মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদ মাষ্টার, যুবলীগ নেতা সাদ্দম হোসেন তন্বয়, সোহেল রানা, জাহিদ আহসান স্বপন, যোগদানকারী নেতা শরীফুল ইসলাম বাধন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রমজান আলী, যুবলীগ নেতা শাহজাহান মিয়া, সাদেক হোসেন খান, মাসুম আশরাফ, জাকির হোসেন, রঞ্জু আহমেদ, মনির হোসেন মোল্লা, মাসুদ রানা, বিল্লাল হোসেন প্রমুখ।
এসময় প্রধান অতিথি সাইফুল ইসলাম যোগদানকারী নেতাকর্মীদের বলেন, আপনারা দীর্ঘদিন জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির আর্দেশ ছিলেন। আজ থেকে আপনারা বাংলাদেশ আওয়ামী যুবলীগের আদর্শে যোগদান করেছেন। আপনারা যুবলীগে যোগদান করে এমন কোন অনৈতিক কার্যকলাপে জড়িত হবেন না যে, গণতন্ত্রের মানস কন্যা বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলঙ্কিত হয়। আপনাদের নেতৃত্বে আগামীতে বিএনপি জামায়াতের হরতাল অবরোধ নৈরাজ্যকর কার্যকলাপ প্রতিহত করা হবে। আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যুবলীগের হাতকে আরো শক্তিশালী করবেন। সভায় জাতীয়তাবাদী যুবদল নেতা এস.এম শরীফুল ইসলাম বাঁধনের নেতৃত্বে বিএনপি ও যুবদলের শতাধিক নেতাকর্মী আওয়ামী যুবলীগে যোগদান করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ