News Bangla 24 BD | গাজীপুরে পৃথক ঘটনায় ২ নারী শ্রমিকসহ ৩ শ্রমিক নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে পৃথক ঘটনায় ২ নারী শ্রমিকসহ ৩ শ্রমিক নিহত


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে পৃথক ঘটনায় ২ নারী শ্রমিকসহ ৩ পোশাক শ্রমিকা নিহতের ঘটনা ঘটেছে। জেলার কালিয়াকৈরের মৌচাক এলাকায় হানিফ স্পিনিং কারখানার মেশিনে ওড়না পেঁচিয়ে মাহমুদা আক্তার নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মাহমুদা আক্তার রংপুর জেলার কাওলিয়া থানার পূর্বরাজিব এলাকার আপেল মিয়ার স্ত্রী।
হানিফ স্পিনিং কারখানার সহকারী ব্যবস্থাপক শামীম মিয়া জানান, মাহমুদা আক্তার রোববার সকালে কারখানায় কাজে যোগ দেন। কাজ করার সময় অসাবধানতাবসত তার ওড়না কারখানার মেশিনে জড়িয়ে গুরুতর আহত হন। সহকর্মীদের সহযোগিতায় কারখানা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মো. পলাশ তাকে মৃত ঘোষণা করেন। মাহমুদা আক্তার সপরিবারে কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় সুলতান মিয়ার বাড়িতে ভাড়া থেকে মৌচাক হানিফ স্পিনিং কারখানায় মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন। অপরদিকে মহানগরের বাড়িয়াড়ি এলাকার মকবুলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি গার্মেন্টেসে চাকুরি করত হাসিনা বেগম । শনিবার সকালে তিনি কাজ করতে কারখানায় যান। রাতে বাড়ি না ফিরলে রোববার সকালে তার স্বামী আব্দুস সাত্তার কারখানায় খোঁজ করতে গিয়ে জানতে পারে শনিবার সন্ধ্যায় ছুটির পর তিনি কারখানা থেকে বের হয়ে গেছেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির কিছু দূরে রাস্তার পাশে একটি ক্ষেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেয়া হলে জয়দেবপুর থানা পুলিশের এসআই রুহুল আমিন লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের গলায় ওড়না পেঁচানো ছিল। গলায় কালচে দাগ রয়েছে। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়। নিহতের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার এনায়েতপুর গ্রামে। এছাড়া কালিয়াকৈরে ট্রাক চাপায় মামুন হোসেন নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। নিহত মামুন হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শক্তিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। কালিয়াকৈর থানার এসআই মুক্তি মাহমুদ জানান, রোববার ভোররাতে মামুন হোসেন কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে উপজেলার পল¬ীবিদ্যুৎ বাঁশতলী এলাকায় পূর্বচান্দরা সড়কে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মামুন স্থানীয় এলাকায় বাসা ভাড়া থেকে পূর্বচান্দরা এলাকায় ফারইষ্ট পোশাক কারখানায় চাকরী করতো।

এ বিভাগের অন্যান্য সংবাদ