টঙ্গীতে স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে ৩ ধর্ষক গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি
টঙ্গীতে স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে ৩ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ধর্ষকরা হলো টঙ্গীর গুটিয়া এলাকার সুলতান (২৩), জাহাঙ্গীর আলাম (২৫) ও রতন সরকার (২৩)। তাদেরকে রোববার গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার মেয়েটি টঙ্গীর একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।
টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, শনিবার সন্ধ্যায় এক ছাত্রী টঙ্গী মডেল থানায় অভিযোগ করেন গত বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরের গুটিয়া এলাকার বাড়ি থেকে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য পার্শ্ববর্তী তার মামাবাড়িতে যাওয়ার পথে ৪ যুবক জোর করে তাকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে রোববার টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের ৩জনকে গ্রেফতার করা হয়। অপর আসামি পলাতক রয়েছে। এ ব্যাপারে শনিবার ধর্ষণের শিকার ওই ছাত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছে। অপরদিকে টঙ্গীর চেরাগআলীস্থ সাহাজ উদ্দিন আদর্শ স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেনীর এক ছাত্রীকে উক্তত্ত্য করার অভিযোগে শিক্ষক যোবায়ের হোসেনকে বরখাস্ত করা হয়েছে। এব্যাপারে বরখাস্তকৃত শিক্ষকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তার সন্ধান পাওয়া যায়নি । তার ব্যবহৃত সেল ফোনটি সুইচ অব রয়েছে। এব্যাপারে কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হেসেন শিক্ষক বরখাস্তের সত্যতা সাংবাদিকদের নিকট স্বিকার করেছেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 