দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত
দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এসময় এক এএসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
নিহত পুলিশ কনস্টেবলের নাম আব্দুল লতিফ। তিনি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝার এলাকার আবু হোসেনের ছেলে।
আহতরা হলেন- এএসআই রেজাউর রহমান, চালক কনস্টেবল সোহেল রানা, কনস্টেবল আব্দুল গফ্ফার, ও কনস্টেবল বেলাল হোসেন। আহতদের মধ্যে বেলাল হোসেনের অবস্থা আশংকাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুল গফ্ফার ভর্তি রয়েছেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আর চালক সোহেল রানা এবং এএসআই রেজাউর রহমানকে ভর্তি করা হয়েছে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে।
আজ সোমবার ভোর ৩টায় বোচাগঞ্জ উপজেলার চিলাপাড়া ফিলিং স্টেশনে সামনে ঘটনাটি ঘটে। এ সময় পুলিশের পিকআপ ভ্যানটি ডিউটিরত ছিল বলে জানিয়েছেন বোচাগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 