মীর কাসেম আলীর ফাঁসি বহাল থাকায় চট্টগ্রামে আনন্দ মিছিল
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল থাকায় চট্টগ্রামে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার সকাল ১১টার দিকে নগরীর জামালখান, চেরাগীপাহাড় ও মোমিন রোড এলাকায় গণজাগরণ মঞ্চের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান।
শরীফ চৌহার রাইজিংবিডিকে জানান, মীর কাশেম আলীর ফাঁসির রায় বহাল থাকার খবর চট্টগ্রামে ছড়িয়ে পড়ার পর গণজাগরণ মঞ্চের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর চেরাগী পাহাড় এলাকা থেকে শুরু হয়ে জামালখান, মোমিন রোড, আন্দরকিল্লা হয়ে আবার চেরাগী পাহাড় মোড়ে এসে শেষ হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 