News Bangla 24 BD | কালিয়াকৈরে কারখানার ভেতরে গর্ত থেকে নিখোঁজ কর্মকর্তার লাশ উদ্ধার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কালিয়াকৈরে কারখানার ভেতরে গর্ত থেকে নিখোঁজ কর্মকর্তার লাশ উদ্ধার


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ইন্টারস্টপ এ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার ভিতর থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার নানা নাটকীয়তার পর রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার কারখানার ভেতর গর্ত থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কারখানার ডিজিএম রফিকুল ইসলামসহ ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
জানা যায়, গাজীপুরের পূর্ব চান্দরা বোর্ড মিল এলাকার দেবর্বত সাহার ছেলে দীপক কুমার সাহা চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টপ এ্যাপারেলস কারখানায় এক বছর যাবৎ ফিনিশিং কোয়ালিটি অফিসার হিসেবে চাকরি করে আসছে। গত ৫ মার্চ শনিবার রাত সাড়ে ৯ টায় কারখানায় নাইট ডিউটি করতে এসে আর বাসায় ফিরে যায়নি। এ ঘটনায় বার বার কারখানায় যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ দীপক কারখানায় আসেনি বলে পরিবারের লোকজনকে কারখানা থেকে তাড়িয়ে দেয়। পড়ে দীপকের বাবা রোববার রাতে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন। সোমবার সকালে থানা পুলিশ দীপক নিখোঁজের তদন্তে এলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। সোমবার কারখানা এলাকায় সকাল থেকে উত্তেজনা দেখা দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। এমনকি পুলিশের একটি সাজোয়া যান কারখানার গেটে দুপুরের পর থেকে অবস্থান করে। নিহতের পরিবারের পক্ষ থেকে বার বার কারখানার অভ্যন্তরে লাশ থাকার অভিযোগ করলেও কর্তৃপক্ষ বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলতে থাকে। বিকেল ৫টায় কারখানা ছুটির পর পুলিশ নিহতের পরিবারের লোকজনসহ কারখানায় ভিতরে গিয়ে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে। একপর্যায়ে কারখানার ভিতরে নির্মাণাধীন নতুন ভবনের লিফটের গর্ত থেকে লাশ উদ্ধার করে। পরে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার ওসি মো. আব্দুল মোতালেব মিয়া জানান, লিফটের গর্ত থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর ঘটনার মূল কারণ জানা যাবে। এ ঘটনায় পুলিশ কারখানার ডিজিএমসহ রফিকুল ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
শিল্প পুলিশ গাজীপুর-২ এর ওসি মো. আব্দুল খালেক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তবে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় কোনো সাংবাদিকদের কারখানায় প্রবেশ করতে দেয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ