কালিয়াকৈরে ডাচ্-বাংলা ব্যাংক এটিএম বুথের লুট হওয়া টাকা ৬ দিনেও উদ্ধার হয়নি
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে পল্লীবিদ্যুৎ এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ১ কোটি ৮৪ লাখ টাকা লুটের ৬ দিনেও লুণ্ঠিত টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় ২ ডাকাত গ্রেফতার ও লুটেরা শনাক্তের কথা পুলিশ জানালেও মঙ্গলবার পযর্ন্ত নতুন করে কাউকে গ্রেফতার ও টাকা উদ্ধার করতে পারেনি। পুলিশ জানায়, গত বুধবার রাতে কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্রাকের বুথ থেকে টাকা লুটের ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর উপজেলার রাখালিয়া চালা থেকে মিন্টু ও মহানগরের বোর্ডবাজার থেকে নাইমুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে মিন্টু আদালতে দোষ স্বীকার করে ঘটনার সাথে জড়িতের কথা স্বীকার করে জবানবন্দি দিলেও অপর আসামি এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।
শনিবার গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান,লুটেরাদের শন্ক্তা করা হযেছে। পুলিশ সুপারের প্রেস ব্রিফিং এর ৪ দিন পার হলেও টাকা উদ্ধার ও নতুন কোন লুটেরাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার ৬দিন পার হলেও লুণ্ঠিত টাকার হদিস মেলাতে না পারলেও মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই এম এ মজিদ বকুল জানান, লুণ্ঠিত টাকা উদ্ধার করতে চেষ্টা অব্যাহত রয়েছে ।
কালিয়াকৈর থানার ওসি মো. আব্দুল মোতালেব মিয়া জানান, শনিবার গ্রেফতারকৃত নাইমুলকে ৭দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশ, গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মানি প্ন্যান্ট লি. নামের একটি অর্থ নিরাপত্তা সংস্থার গাড়িতে করে বুথের ভল্টে টাকা রাখার সময় ১০/১২ জনের একটি ডাকাত দল হামলা চালায়। এ সময় বুথের নিরাপত্তাকর্মীকে মারধর করে প্রায় ১ কোটি ৮৪ লাখ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার দুপুরের দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাশধি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি খালি ট্রাংক ও একটি এটিএম কার্ড উদ্ধার করে পুলিশ।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 