News Bangla 24 BD | গাজীপুরের কারখানার ভেতর কাজ করার সময় শ্রমিকের রহস্যজনক মৃত্যু - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরের কারখানার ভেতর কাজ করার সময় শ্রমিকের রহস্যজনক মৃত্যু


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে কারখানার ভেতর কাজ করার সময় এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার নয়নপুর এলাকার মীর সিরামিক কারখানায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। নিহত শ্রমিকের নাম বাছেদ। সে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাচিনা গ্রামের সুলতান আলীর ছেলে।
কারখানার ডেপুটি ম্যানেজার শহীদুল ইসলাম জানান, নিহত শ্রমিক বাছেদ কারখানার ভেতর ড্রেন পরিস্কারের কাজ করার সময় হঠাৎ চিৎকার দিয়ে পরে যায়। পর তাকে তার সহকমীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি আরো বলেন,কারখানার এসিতে বিদ্যুতের সটসাকিটের কারনে তার মৃত্যু হয়েছে। সে কারখানায় ডেলি লেবার হিসেবে কাজ করতো। স্বজনদের দাবি কতৃপক্ষের অবহেলায় তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ওসি জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিক নিহতের ঘটনা শুনেছেন। এরির্পোট লেখা পযর্ন্ত কেউ থানায় অভিযোগ নিয়ে আসেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ