News Bangla 24 BD | নবীন শিক্ষার্থীরাই ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর ....জাহিদ আহসান রাসেল এমপি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নবীন শিক্ষার্থীরাই ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর ….জাহিদ আহসান রাসেল এমপি


গাজীপুর প্রতিনিধি
বিশ্বের বিভিন্ন দেশ ডিজিটাল যোগাযোগের প্রতিযোগিতায় নেমেছে। যে দেশ যত বেশি জিডিটালাইস্ট সে দেশই উন্নতি শিখড়ে উঠে যাচ্ছে। আমাদের বাংলাদেশেও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়তে সকল ক্ষেত্রে কম্পিউটারাইজট শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। ইতিমধ্যে দেশের প্রায় প্রতিষ্ঠানই কম্পিউটার ল্যাব স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। আগামী দিনে নবীন শিক্ষার্থীরাই ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর হয়ে উঠবে। টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কলেজ গর্ভনিং বর্ডির সভাপতি আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি এসব কথা বলেন।
কলেজ মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মো. জাফর ইকবালের সভাপতিত্বে কলেজটির নবীন শিক্ষার্থীদের বরণ ও সাং®কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোজাম্মেল হক, টঙ্গী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হুমায়ুন কবির, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, স্থানীয় আওয়ামীলীগের সভাপতি জালাল মাহমুদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মো. আবুল কাশেম, অভিভাবক প্রতিনিধি এড. রফিকুল ইসলাম, গাজীপুর সদর থানা যুব উন্নয়ন কর্মকর্তা মনসুরুল আলম মিলন, মোস্তফা কামাল প্রমুখ।
আলোচনা সভা শেষে বিকেলে দেশের প্রখ্যাত শিল্পীদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ