News Bangla 24 BD | কক্সবাজারে কার্গো বিমান বিধ্বস্ত : নিহত ১, নিখোঁজ ২ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে কার্গো বিমান বিধ্বস্ত : নিহত ১, নিখোঁজ ২


কক্সবাজারে একটি বেসরকারি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ওই বিমানের এক সদস্য নিহত হয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরেকজনকে। এ ঘটনায় পাইলটসহ দুজন নিখোঁজ রয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে এ ঘটনা ঘটে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিমউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত দুজন রুশ নাগরিক বলে জানিয়েছেন তিনি।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মহন্ত বলেন, বেসরকারি এ কার্গো বিমানটি চিংড়ি পোনা আনা-নেওয়ার কাজ করত। ‘টু এয়ারওয়েজ’ নামের এ বিমানটি কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানের পাইলটসহ চারজন নিখোঁজ হয়। পরে অভিযান চালিয়ে দুজনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন মারা যান। কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ