সিলেটে চলছে জামায়াতের ঢিলেঢালা হরতাল
একাত্তরে হত্যা-গণহত্যার দায়ে আলবদর বাহিনীর তৃতীয় শীর্ষনেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগে বহাল থাকার প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। সিলেটের কোথাও হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি। নগরীতে চলছে যানবাহন।
এদিকে, বুধবার সকাল সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সকালে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণার পর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ দলের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ হরতালের ডাক দেন।
বিবৃতিতে বলা হয়েছে, মীর কাসেম আলীকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বুধবার ৯ মার্চ সারা দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করেছে।
তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 