News Bangla 24 BD | কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়ার দুইদিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়ার দুইদিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ হওয়ার দুইদিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে নিখোঁজ আলিফের লাশ উদ্ধার করা হয়েছে।

আলিফ উপজেলার রায়নন্দা গ্রামের হানিফ মিয়ার ছেলে। আলিফ স্থানীয় রায়নন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র ছিল।

জানা যায়, আলিফ গত সোমবার উপজেলার রায়নন্দা এলাকায় বাড়ীর পাশে শীতলক্ষ্যা নদীর তীরে অন্যদের সাথে খেলতে যায়। এসময় হঠাৎ সে নদীতে পড়ে গেলে তার ছোট ভাই বাড়ীতে এসে খবর দেয়। নদীতে পানির গভীরতা বেশী থাকায় সে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। পরে উপজেলা প্রশাসন জানতে পেরে ডুবুরিদল তলব করে। ডুবুরিরাও সোমবার বিকালে ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজেও শিশুর সন্ধান পায়নি। বুধবার সকালে নদীতে লাশ ভেসে ওঠলে স্বজনরা লাশ উদ্ধার করে। আলিফের লাশ উদ্ধারের পর স্বজনদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিভাগের অন্যান্য সংবাদ