কনটেইনার বিস্ফোরণে বিদেশিসহ ৪ জন দগ্ধ
ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তানগর গ্রামে তাজি এগ্রো ইন্ডাস্ট্রিজের কনটেইনার বিস্ফোরণে বিদেশিসহ ৪ জন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন চীনা নাগরিক ফ্রাংক সেভিন, সদর উপজেলার অচিন্তনগর গ্রামের শাহাজান মোল্লার ছেলে জালাল হোসেন, একই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মনির জান (৩০) ও ঢাকা জেলার সলেমানের ছেলে জোবায়ার হোসেন (২৫)।
স্থানীয়রা জানান, সকালে তাজি এগ্রো ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে কাজ করার সময় কনটেইনার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় চীনা নাগরিকসহ ৪ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে ফ্রাংক সেভিন ও মনির জানের অবস্থা আশঙ্কাজনক।
তাজি এগ্রো ইন্ডাস্ট্রিজের ম্যানেজার শাহাবুদ্দিন আহম্মেদ জানান, দীর্ঘদিন ধরে পাটকাঠি জ্বালিয়ে ছাই তৈরি করে বিদেশে রপ্তানি করা হতো।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর বিষয়টি নিশ্চিত করেছেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 