নতুন বিদ্যুতায়নের উদ্বোধণ কালীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির আবাসিক ও অফিস ভবণের ভিত্তি প্রস্তর স্থাপন ও বিদ্যুতায়ন উপলক্ষে বৃহস্পতিবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে এসব প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাধারণ সম্পাদক ও এলাকা পরিচালক আলহাজ্ব মো. নুরুল আলম আখন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এম.পি। বিশেষ অতিথি পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড ঢাকা জোনের তত্বাবধায়ক প্রকৌশলী মহিউদ্দিন আহম্মেদ, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার অসীম কুমার দাস, নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হযরত আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. আশরাফি মেহেদী হাসান, কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আহমেদুল কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ বেগম, জুয়েনা আহম্মেদ, তুমলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর চেয়ারম্যান মো. আতিকুর রহমান ফারুক, বাহাদুরশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন আহম্মেদ, মো. শাহ আলম দেওয়ান, মো. বাদল হোসেন ভূইয়া, পৌর কাউন্সিলর আমিরুন্নেছা, শামীমা মুক্তা খুশি খানম, নারগিছ আক্তার। অনুষ্ঠান শেষে বান্ধাখোলা ও বেতুয়া গ্রামে ডিজিট্যাল পদ্ধতিতে বিদ্যুতায়নের উদ্ধোধন করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 