News Bangla 24 BD | গাজীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। “দুর্যোগে পাবো না ভয়, দুর্যোগকে আমারা করবো জয়” প্রতিপাদ্যে নিয়ে এ দিবসটি উপলক্ষে সকালে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের রাজবাড়ি সড়ক পদক্ষিণ করে রাজবাড়ির মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে গাজীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকান্ডের সময় কিভাবে অগ্নিনির্বাপন, আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান ইত্যাদি বিষয় সম্পর্কে মহড়া দেন।

এ ছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেড় ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিট চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এসব কর্মসূচিতে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান, জেলা ত্রাণ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জয়দেবপুর ফায়ার সার্ভিসের ডিএডি আকতারুজ্জামান, টঙ্গী ফায়ার স্টেশনের ইনস্পেক্টর মো. মোরশেদ, জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হাসিবুল ইসলাম, প্লাটোন কমান্ডার খাইরুল বাশার ও আ. সামাদ, সহকারি কমান্ডার নিজাম উদ্দিন, ভলন্টিয়ার কমান্ডার মো. অলিউল্লাহ, ফায়ার সার্ভিস, আনসার সদস্য, রেড় ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের সদস্যসহ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ