বেতন বৈষম্য নিরসনের দাবিতে গাজীপুরে স্বাস্থ্য সহকারিদের সংবাদ সম্মেলন
গাজীপুর প্রতিনিধি
স্বাস্থ্য সহকারিদের পদ আপ-গ্রেডেশনের মাধ্যমে বিদ্যমান বেতন বৈষম্য নিরসনের দাবিতে গাজীপুরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন গাজীপুর জেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ। সংগঠনের নেতারা জানান, দীর্ঘ দিনে থেকে স্বাস্থ্য সহকারিরা টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে আসলেও সরকার তা বাস্তবায়ন না করায় পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। তারা জানান, কৃষি তথা পশু-পাখি, হাঁস-মুরগি, গরু-ছাগলসহ হবাদি পশুর চিকিৎসা সেবা যারা করেন ৩০ বছর পূর্বে থেকে টেকনিক্যাল পদমর্যাদা পেয়ে আসছেন অথচ মানুষের চিকিসা সেবা প্রদান করে তারা টেকনিক্যাল পদমর্যাদা পাচ্ছেন না।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন গাজীপুর জেলা শাখার সভাপতি এনামুল হক মোল্লা, আমিরুজ্জামান, এসএম শাহীন আলম, কাজী এনামুল হক, মো. শাহজাহান মিয়া, জাহিদুল ইসলাম প্রমুখ।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 