News Bangla 24 BD | হাতিয়ায় গণপিটুনিতে ৪ ডাকাত নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচর ইউনিয়নে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ পুলিশ সদস্যসহ আরো ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চেয়ারম্যানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের বিস্তারিত নাম-পরিচয় জানানি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চট্টগ্রাম থেকে একটি বোটে করে ১০/১২ জন লোক হাতিয়ার চেয়ারম্যানঘাট এলাকায় আসে। এ সময় স্থানীয় লোকজন তাদের দেখে ডাকাত সন্দেহ হলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে বোটের মধ্যে আগ্নেয়অস্ত্র আছে বলে তারা স্বীকার করে।

তাদের দেয়া তথ্য মতে, পুলিশ পুনরায় বোটে অভিযান চালায়। এ সময় আটককৃতদের সঙ্গে আসা অন্যরা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে ও সঙ্গীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে এবং ৬ জনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত ও ২ জন আহতদের মধ্যে পুলিশ কনস্টবল ফজলুল হক (৫৫) ও গণপিটুনিতে আহত দু’জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, একদল ডাকাত পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ৩ পুলিশ সদস্যকে জখম করেছে। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে ৪ ডাকাত নিহত হয়েছে। নিহতদের মৃতদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ