গাজীপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে এএসআই নিহত,আহত ৩ কনষ্ট্রেবল
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে দন্ডায়মান ট্রাকের সঙ্গে টহল পুলিশ বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষে জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এক এএসআই নিহত ও মাইক্রোবাসের চালকসহ ৩ কনষ্ট্রেবল আহত হয়েছে। শনিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার পুষ্পদাম রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদ জয়দেবপুর থানার হোতাপাড়া ফাড়িতে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। নিহত এএসআইয়ের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায়।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হক জানান, একটি মাইক্রোবাসে করে পুলিশ এলাকায় টহল দিচ্ছিল। ভোরে ওই মাইক্রোবাসটি বাঘের বাজারের পুষ্পদাম এলাকায় পৌঁছলে ওই স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং এএসআই হারুনসহ ৩ কনষ্ট্রেবল ও মাইক্রোবাসের চালক ফারুক (৩২) আহত হন। গুরুত্বর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে এএসআই হারুন মারা যান। গুরুত্বর আহত কনষ্ট্রেবল জব্বার, মানিকসহ ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাওনা হাইওয়ে পুলিশের ওসি হেলালুর রহমান জানান, পুষ্পদাম এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী একটি ট্রাক এক্সসেল ভেঙ্গে বিকল হয়ে দাঁড়ানো ছিল। শনিবার ভোররাত ৪টার দিকে হোতাপাড়া ফাঁড়ির টহল পুলিশ বহনকারী একটি মাইক্রোবাস পেছন থেকে ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা পুলিশ ও ড্রাইভার আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 