News Bangla 24 BD | তাহিরপুরে গৃহবধুকে হত্যা: স্বামী ও শ্বাশুড়ি শ্রীঘরে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

তাহিরপুরে গৃহবধুকে হত্যা: স্বামী ও শ্বাশুড়ি শ্রীঘরে


সুনামগঞ্জের তাহিরপুরে এক গৃহবধুকে শ্বাসরুদ্ধ করে হত্যার দায়ে স্বামী সাজিদুল ইসলাম (২৮) ও শ্বাশুরি সরফুল বেগম (৫৫) কে গ্রেফতার করে শনিবার সকাল সাড়ে ১০টায় জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। মৃত গৃহবধুর নাম শিল্পী বেগম (২২)। এঘটনায় গৃহবধুর পিতা লায়েস মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহতাপুর গ্রামের খেয়াঘাটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে গৃহবধু শিল্পী বেগমকে তার স্বামীর পরিবারের লোকজন শ্বাসরুদ্ধ করে হত্যার পর বসতঘরের মেঝেতে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এঘটনায় জড়িত সন্দেহে স্বামী সাজিদুল ইসলাম ও শ্বাশুরি সরফুল বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
তাহিরপুর থানার ওসি মোহাম্মেদ শহিদুল্লাহ এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ