হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ফের চার শিশু নিখোঁজের খবর পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যার পর থেকে তারা নিখোঁজ হয়।
নিখোঁজ শিশুরা হলো বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের আহমদ রশিদ মনু মিয়ার ছেলে রাফিদ (১৩), একই উপজেলার আব্দানারয়ন গ্রামের আব্দুল আহাদের ছেলে ইমতিয়াজ (১২), শায়েস্তাগঞ্জ এলাকার দইরাপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে সুহানুর (১১) ও নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামের আব্দুল্লার ছেলে নয়ন (১২)।
নিখোঁজ শিশুরা শায়েস্তাগঞ্জের সুতাংবাজার এলাকার বাছিরগঞ্জ পূর্ব নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
নিখোঁজ রাফিদ মিয়ার বাবা জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে পাঞ্জাবি বানানোর কথা বলে মাদ্রাসা থেকে শায়েস্তাগঞ্জ আসে তারা। পরে আর মাদ্রাসায় ফিরে যায়নি। সন্ধ্যার দিকে তাদের না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। তবে কোথাও পাওয়া যায়নি তাদের।
শনিবার সকাল ৯টায় এ বিষয়ে মাদ্রাসা কর্তুপক্ষ বৈঠকে বসেছে বলেও তিনি জানান।
তবে শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক এ ধরনের কোনো বিষয় তিনি শোনেননি বলে জানান।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 