News Bangla 24 BD | গাজীপুরে যমুনার স্পিনিং মিলে আগুন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে যমুনা গ্রুপের শামিম স্পিনিং মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। উপজেলার সফিপুর এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিলের একতলা শেডে আগুন লাগে। জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পাওয়ার পর জয়দেবপুর ও কালিয়াকৈরসহ কয়েকটি ইউনিটের ফায়ার সাভিস কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান কারখানার আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

কারখানার জিএম মো. শাহজাহান মিয়া বলেন, কারখানার ওই শেডে থাকা প্রায় দেড়শ টন তুলা ও কিছু মেশিন পুড়ে গেছে। কারখানার ব্লু-রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ