News Bangla 24 BD | পিকআপ-অটোরিকশা সংঘর্ষে দুই ছেলেসহ মা নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

পিকআপ-অটোরিকশা সংঘর্ষে দুই ছেলেসহ মা নিহত


চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ছেলেসহ মা নিহত হয়েছেন।

রোববার ভোর সোয়া ৬টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের তিতাবটগাছ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সেনা সদস্য দিদারুল আলমের স্ত্রী-সন্তান। তারা হলেন সেনা সদস্য শাহেদা আক্তার (৩৫), তার শিশু পুত্র সায়মন (৪) ও সাইদুল (৭)। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর সোয়া ৬টার দিকে তিতাবটগাছ নামক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী মালবাহী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশার যাত্রী মা ও দুই ছেলে ঘটনাস্থলেই মারা যান।

নিহত ব্যক্তিরা ঢাকা থেকে বাসযোগে মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় নেমে সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ