টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ ঐতিহাসিক ৭মার্চ উদযাপন নবীনবরণ
গাজীপুর প্রতিনিধি
টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ, ঐতিহাসি ৭মার্চ উদযাপন নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয় অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় উপচার্য্য প্রফেসর ড. মো. মাহবুবর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক আমাদের অর্থনীতি উপ-সম্পাদক মো. জব্বার হোসেন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া, টঙ্গী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজিমউদ্দিন আহম্মেদ, আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দিন, কলেজ শাখার ইনচার্জ মাহবুবুর রহমান, প্রভাতী শাখার ইনচার্জ মাহবুবুল আলম, দিবা শাখার ইনচার্জ নূরুল ইসলাম, শাহ্ আলম, মাসুক আহমেদ, কামাল হোসেন ও খন্দকার সুমন প্রমুখ। আলোচনা সভা শেষে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক প্রতিনিধি আবু জাফর অনুষ্ঠান পরিচালনা করেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 