মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছেলের হাতে মায়ের খুনের অভিযোগ উঠেছে। নিহত আজিজুর নেছা (৫৫) উপজেলার দক্ষিণ শাহবাজপুর গ্রামের মৃত তৈয়ব আলীর স্ত্রী।
রোববার সন্ধ্যা ৭টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে তাজুল ইসলামের স্ত্রীর সঙ্গে আজিজুর নেছার কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার দিনগত রাতে তাজুল ইসলাম ও তার স্ত্রী দেশীয় অস্ত্র দিয়ে আজিজুর নেছাকে কুপিয়ে জখম করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মনিরুজ্জামান এ ব্যাপারে জানান, তাজুল ইসলামকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 