গাজীপুরের সালনা থেকে ৩ টি বন্যপ্রাণী তক্ষক উদ্ধার
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে র্যাব-১ অভিযান চালিয়ে ২টি বক্সে ৩ টি তক্ষক প্রানী উদ্ধার করেছে। সোমবার উদ্ধারকৃত তক্ষকগুলি গাজীপুরের ভাওয়াল জাতীয উদ্যানে অবমুক্ত করা হয় ।
র্যাব সুত্র জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লেঃ কমান্ডার কাজী মো. শোয়াইব এর নেতৃত্বে আশুলিয়া ও জয়দেবপুর থানা এলাকায় একটি অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের দক্ষিন সালনা এলাকা থেকে পাচারের সময় ২টি বক্সে ৩ টি তক্ষক নামের বণ্যপ্রানীউদ্ধার করে। এসময় র্যাবের অভিযান টের পেয়ে পাচারকারী দলের সদস্যরা পালিয়ে যায়। অভিযান কালে বন্যপ্রানী কর্মকর্তা নিগার সুলতানা উপস্থিত ছিলেন।
উলে¬খ্য যে, র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায় ,তক্ষক দিয়ে যৌন উত্তেজক ট্যাবলেট, দামী ওষুধসহ বিভিন্ন ধরণের ম্যাগনেট তৈরীর কথা বলে পাচারকারী চক্রের সদস্যরা মোটা অংকের টাকার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। পরবর্তীতে বনবিভাগের কর্মকর্তারা উদ্ধারকৃত ৩ টি তক্ষক ভাওয়াল জাতীয উদ্যানে অবমুক্ত করেছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 