News Bangla 24 BD | হবিগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে ৩ আনসার নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে ৩ আনসার নিহত


হবিগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে তিন আনসার সদস্য নিহত হয়েছেন। বাসটি আনসারদের বহন করার কাজে নিয়োজিত ছিল বলে নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জের হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন। নিহতরা হলেন জিয়াউল হক (৩১), সজীব মিয়া (২৮) ও বাবুল মিয়া (২৬)।

সদর উপজেলার পুরাসুন্দায় মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আনসার সদস্যরা ফায়ারিং প্রশিক্ষণে যোগ দিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে বাসযোগে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ