News Bangla 24 BD | সিলেট জকিগঞ্জ মহা - সড়কের বেহাল দশা যেন দোখার কেহ নাই - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেট জকিগঞ্জ মহা – সড়কের বেহাল দশা যেন দোখার কেহ নাই


বদরুল আলম,
গোলাপগঞ্জ(সিলেট):

সিলেট জকিগঞ্জ মহা-সড়কের
বেহাল দশা, এ যেন এক অভিবাবক
হিন মহা-সড়ক। কেউ যেন এর দায়
নিতে রাজিনয়। খানা-খন্দ আর
যত্রতত্র গর্তে পুরো রাস্তা যেন
মরণফাদে পরিণত হয়ে আছে।
যাত্রীবাহি বাসসহ দেশী-
বিদেশী পর্যটকবাহী গাড়ী
ছাড়াও বিভিন্ন রকম যানবাহন
প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ’র উদাসীনাতায়
রাস্তার এমন অবস্থা বলে দাবী
করছেন সাধারণ মানুষ। আবার কেউ কেউ বলছেন বড় বড় ট্রাক চলাচলের জন্যেই এমন অবস্থা।
সরেজমিন ঘুরে দেখা যায়, হেতিমগঞ্জ, গোলাপগঞ্জ, রানাপিং বাজার, টিকর পাড়া , রামদা বাজার, চারখাই বাজার সহ রাস্তায়,
খন্দ আর গর্তের ফলে যানবাহন
চলাচলে একেবারেই অনুপযোগি
হয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে
বেহাল অবস্থা গোলাপগঞ্জ উপজেলার প্রপারে নুরজাহান সি এনজির সামনে, সেকানে যে ভাবে গর্ত বুঝা যায় কেউ যেন পুকুর খননে গর্ত করেছে। খুজ নিয়ে জানা যায় বিগত সময় সিএনজি পাম্পের ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় রাস্তার উপর পানি চলাচলে এমন অবস্থা, এখন কর্তৃপক্ষ ড্রেন করলে ও রাস্তার কাজে যেন কারো মাথাব্যথা নেই। সি এনজি পাম্পের সামনে প্রতিদিন একটি ট্রাক গর্তে পড়ে আটকে যায় ফলে জ্যামের সৃষ্ট।তাই এসকল স্থানে হর-
হামেশা দুর্ঘটনার আশংকা
থাকে।এছাড়া একই ভাবে অন্যান্য জায়গায় অনেক সময় অধিক মালবাহী ট্রাক রাস্তার মধ্যে থাকা গর্তে আটকা পড়লে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
আন্তরিকতায় খুব শিগগিরই সিলেট জকিগঞ্জ মহা-
সড়কের সংস্কার কাজ শুরু করে
দূর্ভোগ আর দূর্ঘটনার হাত থেকে
মানুষকে রেহাই দিতে সর্বস্তরের
মানুষ দাবী রাখছেন। বর্তমানে
সিলেট জকিগঞ্জ মহাসড়ক দিয়ে সুতারকান্দি থেকে কয়লা নিয়ে প্রতিদিন ট্রাক চলাচল করতেছে। সরকারও এ থেকে কোটি কোটি টাকা রাজস্ব পেয়ে তাকে। অন্যদিকে অনেক ব্যবসায়ী
অভিযোগ করে বলেন রস্তার এ করুন অবস্থার জন্য অনেক ট্রাক এ রোডে আসতে চায়না যারকারনে
ব্যাবসা বন্ধ হওয়ার উপক্রম হয়ে
পড়েছে। আর কয়েকদিন পর বর্ষা মৌসুম শুরু হচেছ তাই এভাবে দৃত রাস্তার কাজ না করলে করুন পরিনতি পুহাতে হবে
জনগনকে।এদিকে বৃষ্টির মধ্যে কাজ করলে পরে আবার নষ্ট হয়ে যাবে তার পরও নজরে আসেনি স্থানীয় জন প্রতিনিধি বা সড়ক ও জনপদ বিভাগের। তাই সাধারন জনগনের আবেদন খুব শিঘ্রই যেন রাস্তা সংন্থার করে মানুষের যোগপযোগি চলার পথ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ