নিখোঁজের একদিন পর পুকুরে মিললো ৩ সহোদরের লাশ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজর এক দিন পর তিন ভাই-বোনের লাশ স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
নাসিরনগর থানার ওসি আবুল কাদের জানান, বুধবার দুপুরে নাসিরনগর উপজেলার চাতপারের রতনপুর পূর্ব পাড়া গ্রাম থেকে ওই তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- ওই এলাকার শওকত আলীর মেয়ে সুলতানা (৪) এবং দুই ছেলে রাজা (৬) ও বাদশা (৭)।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, “মঙ্গলবার দুপুরে তিন ভাই-বোন গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় একটি পুকুর পাড়ে তাদের জুতা পাওয়া যায়।”
এরপর বুধবার পুকুরে তাদের লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে জানান ওসি। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 