News Bangla 24 BD | কালীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রার্থীদের সাথে আচরণ বিধিমালা সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে উপজেলা নির্বাচন অফিসার মোঃ জহুরুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও রিটানিং অফিসার ডাঃ মোঃ সেলিম উল্লাহ (মোক্তারপুর ও জাঙ্গালিয়া ইউনিয়ন), উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটানিং অফিসার মোঃ শাহ আলম (বাহাদুরসাদী ও জামালপুর ইউনিয়ন) এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মোঃ জহুরুল আলম (তুমুলিয়া, নাগরী ও বক্তারপুর ইউনিয়ন)।
এ সময় প্রধান অতিথি মোঃ মনিরুজ্জামান প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সহনশীল হয়ে আচরণ বিধি মেনে নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে হবে। কোন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকলে স্বচ্ছ অভিযোগ দিবেন। প্রশাসন আচরণ বিধি লঙ্গনের অভিযোগ পেলে তার কঠোরভাবে ব্যবস্থা নিবে। কিন্তু অহেতুক ভিত্তিহীন অভিযোগ করে আমাদের হয়রানি করবেন না। বিশেষ অতিথি ওসি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, যাদের বৈধ অস্ত্র রয়েছে তাদের অস্ত্র থানায় জমা দিতে হবে। আর যারা অবৈধ অস্ত্র বহন করবে তাদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কোন প্রার্থীর প্রচার কাজে বাধা প্রদান করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আগামী ৩১ মার্চ ২য় ধাপে কালীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৬ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে ৩০৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ