News Bangla 24 BD | ট্রাম্পের সময়ে বিশ্ব সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন হবে - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

ট্রাম্পের সময়ে বিশ্ব সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন হবে


রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হলে বিশ্ব সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন হবে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

বিশ্ব আগামীতে যে ১০ শীর্ষ ঝুঁকির সম্মুখীন হতে যাচ্ছে তা নিয়ে একটি জরিপ চালিয়েছে ইকোনমিস্ট। এই গবেষণা সংস্থাটি সতর্ক করে দিয়ে বলছে, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রাম্প বিশ্ব অর্থনীতি তছনছ করে দিতে পারেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি করতে পারেন।

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া অথবা দক্ষিণ চীন সাগরে সশস্ত্র সংঘর্ষের চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইআইইউ বিশ্বের শীর্ষ ১০ ঝুঁকির এই তালিকা তৈরির ক্ষেত্রে একটি স্কেল ব্যবহার করেছে। এতে ২৫ এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প ১২ পেয়ে বিশ্বের জন্য সবচেয়ে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছেন। এছাড়া জঙ্গিদের ক্রমবর্ধনশীল হুমকি বৈশ্বিক অর্থনীতি অস্থিতিশীল করে তুলছে, যা ট্রাম্পের সঙ্গে শীর্ষ ঝুঁকির জায়গা দখল করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ