News Bangla 24 BD | সিলেটে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন


জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড.এ কে আব্দুল মোমেন বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতি ও এই দেশের পথ প্রদর্শক, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বঙ্গবন্ধুর রেখে যাওয়া নীতি অনুস্মরণ ও বাস্তবায়নের মাধ্যমে এদেশকে এগিয়ে নিয়ে বহিবিশ্বে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বৃদ্বি করেছে।
বঙ্গবন্ধুর জীবনের সকল চিন্তা ও চেতনা ছিল মানুষের জন্য, সমাজ, দেশ ও জাতির জন্য জন্মদিন পালনের মাধ্যমে সেই চিন্তা ও চেতনা মানুষের কাছে তুলে ধরতে হবে। ৯৭ তম জন্মবার্ষিকী বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে জন্মদিন পালন উপলক্ষে আয়োজিত অনুষ্টানে তিনি একথা বলেন।
বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, কালের শ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে ১৭ মার্চ রাত ১২ টা ১ মিনিটে নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলে কেক কেটে ৯৭ তম বার্ষিকীর শুভ সূচনা করা হয়।উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড.এ কে আব্দুল মোমেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম নুনু মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, সুবেদুর রহমান মুন্না, জাকিরুল আলম জাকির, আনিসুর রহমান তিতাস, সাজু ইবনে হান্নান খান, লাহিন আহমদ, ইমামুর রহমান লিটন, রিমাদ আহমদ রুবেল, আবিদুর রহমান শিপলু, শ্যামল সিং, গুলজার আহমদ জগলু, মুরাদ আহমদ মুরন, আব্দুর রব সায়েম, হোসেন আহমদ বাবু, দিলোয়ার হোসেন, আমিনুল ইসলাম সুহেল, ইমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন শাকির, আব্দুল কাইয়ুম লিটন, সুমন তালুকদার, নূর মোহাম্মদ বাবু, বাপ্পী দাস, শামীম আহমদ, আরিফ চৌধুরী, ইমরান চৌধুরী, রাসেল আহমদ, সেলিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা বেলাল খান,আনিছুজ্জামান আনিছ প্রমূখ

এ বিভাগের অন্যান্য সংবাদ