মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের বারমাইল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে মাগুরা সদর উপজেলার জোড়ামতনা গ্রামের আজাদ বিশ্বাসের পুত্র রাজু বিশ্বাস (১৯) এবং সহোদর আকবর বিশ্বাসের পুত্র লিটন বিশ্বাস (২৫)।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশ ফাড়ি ইনর্চাজ আব্দুর রউফ জানান, আজ সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার ১২ মাইল এলাকায় ঢাকাগামী মেহেরপুর ডিলাক্স নামের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে একটি মোটরসাইকেলে ধাক্কা দেয় ।
ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী রাজু বিশ্বাস নিহত হয়্। গুরুতর আহত মোটরসাইকেল চালক লিটন বিশ্বাসকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার মো: মোহায়মুনুল হক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে। লাশ দুটি ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 