News Bangla 24 BD | সুখীদেশের তালিকার সবার শীর্ষে ডেনমার্ক - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক (এসডিএসএন) ও আর্থ ইনস্টিটিউট অফ কলম্বিয়া ইউনিভার্সিটির বুধবার পৃথিবীর সুখীদেশের তালিকার প্রকাশ করেছে। প্রকাশিত তালিকায় ১০ এর মধ্যে ৭ দশমিক ৫২ স্কোর নিয়ে সবার শীর্ষে রয়েছে ডেনমার্ক। আর ২.৯০ স্কোর নিয়ে সবার নিচে আছে বুরুন্ডি। অর্থাৎ বর্তমান পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ডেনমার্ক আর সবচেয়ে অসুখী দেশ আফ্রিকার দেশ বুরুন্ডি।
যুক্তরাষ্ট্রের অবস্থান ১৩তম, যুক্তরাজ্য ২৩তম, ফ্রান্স ৩২তম ও ইতালি ৫০তম অবস্থানে রয়েছে।
১৫৭টি দেশের প্রতিটির ১ হাজার মানুষকে প্রশ্ন করে সুখের এই তালিকাটি তৈরি হয়েছে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই জরিপ চালানো হয়।
তালিকায় ডেনমার্কের পরের ১০টি স্থানে রয়েছে যথাক্রমে সুইজারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড,কানাডা, নেদারল্যান্ডস, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সুইডেন।
এই তালিকায় ৪ দশমিক ৬৪ স্কোর নিয়ে বাংলাদেশের স্থান ১১০ নম্বরে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সামনে রয়েছে ভুটান (৮৪তম), পাকিস্তান (৯২তম) ও নেপাল (১০৭তম)।
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে অসুখী মানুষ যুদ্ধপীড়িত আফগানিস্তানের নাগরিকরা। তালিকায় তাদের স্থান ১৫৪ ক্রমিকে। তাদের সামনে রয়েছে ভারত (১১৮তম) ও শ্রীলঙ্কা (১১৭তম)।
এই তালিকা অনুযায়ী, এশিয়ায় সবচেয়ে সুখী মানুষ ইসরায়েলিরা (১১তম)। তালিকায় তাদের পরের এশীয় দেশটি হচ্ছে সিঙ্গাপুর (২২তম)।
তালিকার শীর্ষভাগে যেমন ইউরোপের প্রাধান্য, তেমনি নিচের দিকে প্রাধান্য আফ্রিকার। তাদের সঙ্গে রয়েছে এশিয়ার যুদ্ধপীড়িত দুটি দেশ।
তালিকায় সবার নিচে বুরুন্ডির উপরের দেশগুলো হচ্ছে- সিরিয়া, টোগো, আফগানিস্তান, বেনিন, রোয়ান্ডা, গিনি, লাইবেরিয়া, তানজানিয়া ও মাদাগাস্কার।

এ বিভাগের অন্যান্য সংবাদ