বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে একটি পুকুরে সোনার কৈ মাছ ধরা পড়েছে। এমন সংবাদে সাধারণ মানুষের মনে সৃষ্টি করে নানা রকমের প্রশ্নের। এক পর্যায়ে সংবাদটি আসে সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত গনমাধ্যমকর্মীদের কাছেও।
উপজেলার রামপাশা রোডস্থ ‘রুস্তুম আলী ভিলাতে’ গেলে সেখানে দেখা যায় সোনার কৈ মাছটি দেখার জন্য উৎসূক জনতার ভিড়। সংবাদটি শুনে ঘটনাস্থলে উপস্থিত হওয়া স্থানীয় সাংবাদিকদের সামনে একটি পাত্রে আনা হয় সোনালী রঙের সেই তরতাজা কৈ মাছটি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর ধরে বিশ্বনাথে বসবাসরত নেত্রকোনার বারহাট্টা থানার আমগুয়াইন গ্রামের এখলাছ মিয়া স্বপরিবারে ‘রুস্তুম আলী ভিলাতে’ বসবাস করে আসছেন। এখলাছ মিয়ার স্ত্রী মাজেদা বেগম সম্প্রতি এক রাতে স্বপ্নে দেখেছেন তাদের কলোনীর পুুকুরে সোনার কৈ-মাগুর আছে। তিনি স্বপ্নে দেখার বিষয়টি কলোনীর সত্ত¡াধিকারী ছুরাব আলীকেও অবহিত করেন। আর শুক্রবার দুপুরে পুকুরে গোসল করার সময় মাজেদার পুত্র সুমন আহমদ (১২)’র কাছে ধরা পরে সোনালী রঙের কৈ মাছটি।
আশপাশ এলাকায় খবরটি দ্রæত ছড়িয়ে পড়ে। সোনার কৈ মাছটি দেখার জন্য দলে বেঁধে আসা সাধারণ মানুষের মতো কলোনীর সত্ত¡াধিকার ছুরাব আলীও আসেন। স্থানীয় সাংবাদিকদের কাছে স্বপ্নে দেখার বিষয়টি এড়িয়ে যান মাজেদা। তবে এর সত্যতা স্বীকার করেন ছুরাব আলী।
সাংবাদিক প্রতিনিধি দল সরেজমিনে পুকুর পরিদর্শনে গেলে কলোনীর বাসিন্দারা জানান, পুকুরে সোনার একটি মাগুড় মাছও আছে। যা কলোনীর বাসিন্দাদের অনেকেই দেখেছেন বলেও জানান।
কলোনীর সত্ত¡াধিকারী ছুরাব আলী জানান, পুকুরে পাওয়া মাছটি হযরত শাহজালাল (রহ.) এর মাজারে প্রেরণ করা হবে।
ভারপ্রাপ্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক বলেন, একটি স্থানে দীর্ঘদিন ধরে বসবাসকারী কিংবা আলো কম পাওয়ার কারণে মাছের রঙ পরিবর্তন হতে পারে।
এ ব্যাপারে বিশ্বনাথ আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ বলেন, সোনালী রংয়ের কৈ মাছ অনেক জায়গায় দেখা যায়। সোনালী রংয়ের কৈ মাছ হতেই পারে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 