News Bangla 24 BD | লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ ৬০০ শরণার্থী উদ্ধার - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ ৬০০ শরণার্থী উদ্ধার


লিবিয়ার পশ্চিম উপকূলে চারটি নৌকা থেকে বাংলাদেশিসহ ৬০০ শরণার্থীকে উদ্ধার করার খবর দিয়েছে রয়টার্স।

ইটালির কোস্ট গার্ড সিসিলি প্রণালী থেকে আরও ৯০০ শরণার্থীকে উদ্ধার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

লিবিয়ার নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাশেমের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভূমধ্যসাগরে ইউরোপমুখী চারটি নৌকা থেকে তারা ছয়শ জনকে উদ্ধার করেন। এর মধ্যে একটি নৌকা ডুবে গিয়েছিল।

কাশেম জানান, উদ্ধার হওয়া শরণার্থীরা অভিবাসীরা বাংলাদেশ ও সাব সাহারান আফ্রিকার দেশগুলোর নাগরিক।

তবে তাদের মধ্যে কতোজন বাংলাদেশের নাগরিক বা তাদের পরিচয় কী- সে বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি।

এ বিষয়ে লিবিয়ায় বাংলাদেশ মিশনের কোনো বক্তব্যও পাওয়া যায়নি। উদ্ধার অভিযানে চার অভিবাসী নারীর মৃতদেহ পাওয়া গেছে সাগরে। বেশ কয়েকজনের নিখোঁজ থাকার কথাও কাশেম জানিয়েছেন।

এদিকে পৃথক চার অভিযানে নয়শর বেশি শরণার্থীকে উদ্ধারের কথা জানিয়েছে ইটালি কর্তৃপক্ষ।

দেশটির কোস্টগার্ড শনিবার সিসিলি প্রণালী থেকে ৩৭৮ জনকে উদ্ধার করে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

এছাড়া ইউরোপীয় ইউনিয়ন বর্ডার এজেন্সি ফ্রনটেক্স ১১২ জন এবং ইউরোপীয় ইউনিয়নের ইইউএনএভিএফওআর মিশন বাকি ৪২০ জনকে উদ্ধারের কথা জানিয়েছে। তবে ইটালিতে উদ্ধার হওয়া অভিবাসীদের নাগরিকত্ব সম্পর্কে রয়টার্সের প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি।

২০১৫ সালের শুরু থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপমুখী অভিবাসনের এই ঢলকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় শরণার্থী সঙ্কট বলা হচ্ছে। গত ১৫ মাসে অন্তত ১২ লাখ মানুষ অবৈধভাবে ইউরোপে প্রবেশ করেছে, যাদের অধিকাংশই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিক।

ভূমধ্যসাগর দিয়ে ইউরোপজুড়ে মাদক ও মানবপাচারের নতুন পথ হিসেবে লিবিয়াকে ব্যবহার করা হচ্ছে বলে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের এক সতর্কবার্তায় বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ