কাপাসিয়ায় ১২ স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী
কাপাসিয়া প্রতিনিধি:গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ইউপি নির্বাচনে আওয়ামীলীগ, বি এন পি ও অন্যান্য দলের ১২ জন স্বতন্ত্র প্রার্থী মাঠে লড়ছেন বলে জানা যায়। কালো টাকার প্রভাব, রাজনৈতিক পেশি শক্তি, স্বজনপ্রীতি কারণে ক্ষোভ অভিমান ও হতাশায় আওয়ামীলীগ বিএন পি’র দু:সময়ের কান্ডারী ত্যাগি ও আদর্শবান রাজনৈতিক নেতারা স্বতন্ত্র প্রার্থী ঘোষনা দিয়ে মাঠে অভিরাম কাজ করে যাচ্ছেন বলে একটি সূত্র জানান। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন স্বতন্ত্র প্রার্থীরা অবাধ ও সুষ্ঠু ভাবে নির্বাচন করতে পারলে ভোটের ফলাফল রাজনৈতিক দলের প্রার্থীদের বিপক্ষে চলে যেতে পারে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী- সিংহশ্রী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সহ সভাপতি আশরাফ উদ্দিন খান আল আমীন, রায়েদ ইউনিয়ন উপজেলা আ’লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াজ উদ্দিন মোল্লা, বেলাশী প্রগতি অ্যাকাডেমি’র পরিচালক অ্যাড. মঞ্জুরুল হক, টোক ইউনিয়নে উপজেলা আ’লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান শরীফ আব্দুল ওয়াহিদ, বারিষাব ইউনিয়নে উপজেলা আ’লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন আকন্দ, ঘাগটিয়া ইউনিয়নে আ’লীগ নেতা মোজাম্মেল হক পিন্টু, বি এন পি নেতা বোরহান উদ্দিন নান্নু, সন্মানিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি অ্যাড. আব্দুল মালেক, কড়িহাতা ইউনিয়নে সাবেক এ পি পি ও আ’লীগ নেতা অ্যাড. আসলাম হোসেন, তরগাঁও ইউনিয়নে বিএনপি নেতা ও মৈশন মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হোসেন চৌধূরী রুকজু, কাপাসিয়া সদর ইউনিয়নে জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব ও সাবেক আ’লীগ ইউনিয়ন সাধারণ সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, দূর্গাপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান এম ওয়াহাব খান খোকা।
সিংহশ্রী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আশরাফ উদ্দিন খান আল আমীন বলেন, আমি আ’লীগ এর জন্য জীবন ও যৌবন শেষ করছি, জেল খেটেছি মাসের পর মাস, সভাপতি হিসেবে ইউনিয়নে ছিলাম বিশ বছর। আজ আমাকে মনোনয়ন না দিয়ে মূল্যায়ন করেনি দল। আমি নির্বাচন করছি এবং জনগনই আমাকে মূল্যায়ন করবে। বারিষাব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন জানান, আমি জনগনের প্রতি শতভাগ আস্থা এবং বিশ্বাস নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন করেছি। কাপাসিয়া সদরের স্বতন্ত্র প্রার্থী কাজী সিরাজুল ইসলাম বলেন, গণজোয়ার আমাকে চায় বলে আমার জনস্্েরাতের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমি গত নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্বিতা করে ভোটে ২য় হয়েছি এবং এবারও নির্বাচন করছি। সন্মানিয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাড. আব্দুল মালেক বলেন, মনোনয়ন না পেলে এলাকাবাসিকে নিয়ে তাঁদের প্রত্যাশা পূরুণে স্থানীয়রা যা বলবে তাই করব। প্রার্থীতার ব্যাপরে বলেন এলাকাবাসী চাইলে স্বতন্ত্র প্রার্থী হইতে পারি। টোক ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শরীফ আব্দুল ওয়াহিদ বলেন, আ’লীগের কেন্দ্রীয় নির্বাচনী বোর্ডে মনোনয়ন পাওয়ার জন্য লিখিত আবেদন করেছি। আবেদনের ভিত্তিতে রেজাল্ট হবে ১৮ মার্চ। যদি আমার মনোনয়নের ব্যাপারে বোর্ড বিবেচনা না করে তাহলে চেয়ারম্যান পদে টোক ইউনিয়নে নির্বাচন করব। রায়েদ ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও উদীচী কাপাসিয়া শাখা যুগ্ম সম্পাদক অ্যাড. মন্জুরুল হক বলেন, জনগণের কল্যানে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছি। মনোয়ন প্রসঙ্গে আ’লীগ বারষাব ইউনিয়ন কমিটির সহ সভাপতি ও উপজেলা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার জহির বরকত বারিক বলেন, ইউনিয়নের আ’লীগের বর্ধিত সভায় শতকরা ৮০ ভাগ জনমত থাকলেও আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। এতে দলের ভুরাডুবি হতে পারে বলে তাঁর ধারনা।
কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৩ ধাপে মনোনয়ন জমার শেষ তারিখ ২৭ মার্চ, যাচাই বাছাই ২৯ ও ৩০ মার্চ , প্রত্যাহার ৬ এপ্রিল। উপজেলার ১১ ইউনিয়নে প্রাণী সম্পদ কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, সমাজসেবা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচন অফিসারকে রিটানিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন ২৩ এপ্রিল। উপজেলায় নারী ও পুরুষ মোট ভোটার প্রায় ২ লাখ ৫৫ হাজার।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 