News Bangla 24 BD | শ্রীপুরে আ’লীগের নৌকা প্রতীক বরাদ্দ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মোতাহার খান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
সর্ব প্রথম দলীয় ভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপের তালিকায় নির্বাচন হওয়ার আগে বাগেই শ্রীপুরে ক্ষমতাশীন দলের নেতাদের মধ্যে দলীয় প্রতিক নৌকা নিয়ে নির্বাচন করা নিয়ে মাঠে ঘাঠে ছিল তুমুল প্রতিযোগিতা। ছিল উপজেলা থেকে ধরে কেন্দ্রীয় নেতাকর্মীদের কদর। সব ঝল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড ১৯ মার্চ শনিবার বিকেলে দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনীয় জেলাগুলোর মনোনয়ন প্রকাশ করেন। প্রকাশের পর থেকেই প্রার্থী ও সমর্থকদের মাঝে আনন্দ উদ্দীপনা দেখা যায়। গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা, মাওনা ইউনিয়ন-জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুর- নুরুল ইসলাম (প্রেস নুরু), তেলিহাটি-আব্দুল বাতেন সরকার, কাওরাইদ- রফিকুল ইসলাম মন্ডল, বরমী-বাদল সরকার, গোসিংগা- শাহ্জাহান সরকার, রাজাবাড়ি- ফারুক হোসেন, প্রহলাদপুর- নুরুল ইসলাম।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল এ তথ্য নিশ্চিত করে বলেন , উপজেলা আওয়ামীলীগের তালিকা থেকে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী চুড়ান্ত তালিকা ঘোষণা করা হয়। একই দল থেকে কেউ যদি বিদ্রোহী প্রার্থীতা ঘোষণা করে তাদেরকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দল থেকে বহিষ্কার করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ